কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৬:৫৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৭:০৭

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় শাহিনুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমান কুষ্টিয়ার সদর উপজেলার গোপালপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি যমুনা ব্যাংক যশোর শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, শুক্রবার সকালে শাহিনুর রহমান মোটরসাইকেল যোগে যশোর থেকে কুষ্টিয়া আসার পথে সস্তিপুর নামক স্থানে দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাহিনুরের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের