ছোট ফেনী নদীতে নিখোঁজ তিন যুবকের একজনের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ০৪:৪৯আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৪:৫৪

লাশ উদ্ধার

ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে জোয়ারে তলিয়ে নিখোঁজ তিন দর্শনার্থী যুবকের মধ্যে ১ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এখনও নিখোঁজ রয়েছে ২ জন যুবক। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় আজ শনিবার সকাল ১০টায় ঘুরতে আসার পর মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত লাশটি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের নজরুল ইসলাম স্বপনের (৩০)। নিখোঁজ অপর দুই যুবক হচ্ছেন, একই গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৫) এবং একই গ্রামের বাসিন্দা ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২২)।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। বিকাল ৫ টায় নজরুল ইসলাম স্বপন এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

তিনি আরও জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা আজকের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হবে।

উল্লেখ্য, আজ শনিবার সকালে ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩ জন দর্শনার্থী ঘুরতে আসেন মুছাপুর ক্লোজার এলাকায়। পরে, তাদের মধ্যে ৭জন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে, হঠাৎ জোয়ার আসলে তাদের মধ্যে তিনজন তীরে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম