করোনায় দুই চিকিৎসকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০৩:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:২৩

রামেক

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) মারা যান তারা। এই দুই চিকিৎসকের নাম ডা. আফতাব উদ্দিন (৬৮) ও ডা. আবদুর রহমান (৬৫)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান রামেক হাসপাতালে চাকরি করেছেন। দুজনেই অবসর নিয়েছিলেন। ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হয়েছিলেন। ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। আর ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। আর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুপুর দেড়টায় মারা যান আফতাব উদ্দিন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘তাদের দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে তাকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়। কারণ করোনার কারণেই তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ। মারা যাওয়া দুই চিকিৎসকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।’ 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম