ওমানে গিয়ে ছেলে মানবপাচারকারী, বাবা সাহায্যকারী

পটুয়াখালী সংবাদদাতা
১৮ আগস্ট ২০২০, ০২:৫৯আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:১৬

মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে র‌্যাবের হাতে আটক সোহরাব গাজী।

পটুয়াখালীর গলাচিপা থেকে মানবপাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম  সোহরাব গাজীকে (৫০)। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পটুয়াখালীর র‌্যাব-৮ এর সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সোহবার কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে মানবপাচারকারী দলের সদস্য বলে স্বীকার করেছে। তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ছেলেসহ আরও দুজন পলাতক আসামির নাম জানায়। তার ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও কুমিল্লার মো. গনি মিয়া ওমানে অবস্থান করে মানবপাচারের কাজ করছে। ছেলের এজেন্ট হিসেবে কাজ করছে সে। তাদের কাজ হচ্ছে স্থানীয়দের প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাচার করে দেওয়া।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণের শহর মিজদায় আন্তর্জাতিক মানবপাচার চক্র বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে যাওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরণ করে। এরপর মুক্তিপণ চেয়ে না পাওয়ায় উভয়পক্ষের বচসা ও সংঘর্ষের জের ধরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করে। এরপর থেকে সারাদেশের মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে র‌্যাব।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম