অপকর্ম ঢাকতে আ.লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৮:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:০০

অপকর্ম ঢাকতে আ.লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: রিজভী দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘গ্রামীণ উন্নয়নের রূপকার জিয়া নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ নেতাদের ত্রাণ লুটপাটের ঘটনায় চারিদিকে মানুষ ছি ছি করছে। চারদিকে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছে। তারা জনগণের টাকা বাড়িতে নিয়ে যাচ্ছে, আর বিএনপি নিজেদের টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের জন্য দিনব্যাপী বিএনপির মেডিক্যাল ক্যাম্পে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘ঢাকায় মেগা প্রজেক্টের ফ্লাইওভার হয়, কিন্তু টাকা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এখানে গ্রাম বাংলার কোনও উন্নতি হয়নি। একটা বন্যা হলেই ক্ষেতের ফসল, গবাদি পশু, ঘর-বাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। বানভাসি মানুষ হয় সরকারি রাস্তার ওপর, না হয় স্কুলে, আর না হয় অন্য কোথাও আশ্রয় নিচ্ছে। কোথায় আজ সাধারণ মানুষের উন্নতি, কোথায় উন্নতি হচ্ছে?’

কেন্দ্রীয় বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ মেডিক্যাল ক্যাম্পে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্যাম্পে বন্যা দুর্গত মানুষের চিকিৎসা সেবাসহ বিনামূল্য ওষুধ দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম