কুমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩৭১ মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ১২:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:৫৭

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। এই হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ড চালুর পর এই পর্যন্ত ৩৭১ জন মারা গেছেন। তার মধ্যে ৪৪ মারা গেছেন করোনা পজিটিভ হয়ে।  লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২৭ জন। এ তথ্য নিশ্চিত করেন কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।

ডা. সাজেদা খাতুন জানান, সর্বশেষ মারা যাওয়া পাঁচ জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকার আদুর সাত্তার (৬০)।  এছাড়া উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন– চাঁদপুরের শাহরাস্তির দীপাক (৫০), কুমিল্লা নগরীর রানীর দীঘির পাড়ের রোস বেগম (৮৫), চান্দিনার আমেনা বেগম (৫৫), বরুড়ার রিপা আক্তার (৩৭)।

এছাড়া কুমিল্লা জেলা সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ১৫৯ জন।     

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম