করোনায় মারা যাওয়ার ১০ দিন পর সুস্থ ঘোষণা!

ফেনী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ২০:০৭আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২০:৪৭

ফেনী

কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার ১০ দিন পর সুস্থ ঘোষণা করতে মৃতের পরিবারকে ফোন করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে এই ফোন করা হয় বলে দাবি করেছেন মৃতের কন্যা মোমেনা সিদ্দিকা। বুধবার (১৯ আগস্ট) তিনি জানান, এমন ফোনে পরিবারের সদস্যরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।

তার অভিযোগ, তার পিতা করোনা পজিটিভ হওয়ার পর স্বাস্থ্য বিভাগ থেকে কোনও খোঁজখবর নেয়নি। ফেনী সদর হাসপাতালেও তার পিতা যথাযথ চিকিৎসা পাননি। ফলে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের বলেন, 'অনেক রোগীর ক্ষেত্রে মুঠোফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। এই ব্যক্তির ক্ষেত্রেও তাই হয়েছে।'

ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ৫৪ বছর বয়সী আবদুল করিম জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৫ আগস্ট ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে যান। ওই দিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরিবারের সদস্যরা তাকে ওই দিন ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ৭ আগস্ট তার নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনা পজিটিভ। অবস্থার অবনতি হলে ওই রাতেই ফেনী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরের দিন ৮ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকালে তাকে ছাগলনাইয়ায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু কোনো কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ হয়তো সর্বশেষ সংবাদ সম্পর্কে অবগত ছিল না।

নিহতের কন্যা মোমেনা সিদ্দিকা জানান, তার পিতা দীর্ঘদিন আবুধাবিতে ছিলেন। অসুস্থতার কারণে ১০ মার্চ ছুটিতে দেশে আসেন। ৩ এপ্রিল তার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তিনি ফিরে যেতে পারেননি।

 

করোনায় মারা যাওয়ার ১০ দিন পর সুস্থ ঘোষণা! করোনায় মারা যাওয়ার ১০ দিন পর সুস্থ ঘোষণা!

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম