‘ডিজিটাল বরিশাল’ অ্যাপে মিলবে প্রয়োজনীয় সেবা

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ২১:০৩আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:০৭

ডিজিটাল বরিশাল সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ‘ডিজিটাল বরিশাল’ অ্যাপ। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা অ্যাপটি বুধবার (১৯ আগস্ট) উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, এই সেবার ফলে প্রশাসনের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও তাদের মোবাইল নম্বর সহজেই যে কেউ পেতে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপশি ই-ফাইলিং সেবা ঘরে বসেই সম্পন্ন করা সম্ভব হবে।

 ডিজিটাল বরিশাল অ্যাপে রয়েছে যাতায়াত ও পর্যটনসহ নানা তথ্য। ভবিষ্যতে যেন মানুষ আরও বেশি সুবিধা পায়, সে লক্ষ্যে অ্যাপের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ইঞ্জিনিয়ার বিডি নামে একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় তৈরি এই অ্যাপ গুগল প্লে-­স্টোর থেকে যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইলফোনে সেটে ইনস্টল করা যাবে। আইফোনেও এই সেবা পাওয়ার জন্য অ্যাপের কাজ চলছে।
প্রসঙ্গত, সব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে। বরিশাল জেলা প্রশাসনেরও ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট আরও সহজলভ্য করার জন্য নতুন অ্যাপ ‘বরিশাল ডিজিটাল’ চালু করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম