ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ১৮:২৭আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:২৭

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত দিনাজপুরে ট্রাক্টরের (ট্রলি) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সহিদুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করেছে।

নিহত সহিদুর রহমান উপশহর ৬নং ব্লকের মকলেসুর রহমানের ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, মোটরসাইকেলটি দিনাজপুর শহর থেকে উপজেলা পরিষদে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সহিদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে ট্রাক্টরে থাকা অন্যান্য পালিয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম