বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

ভোলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ২০:৪৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:৫০

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা বীরমাতা মোসাম্মৎ মালেকা বেগমকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বীরমাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় তিনি আরও বলেন, দাদির হাত-পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তার এখন উন্নত চিকিৎসার দরকার। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম