আশাশুনির চাল নিয়ে পথ ভুলে ট্রাক পাইকগাছার পুকুরে

খুলনা প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৭:৩৯আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৮:০৯

আশাশুনির চাল নিয়ে পথ ভুলে ট্রাক পাইকগাছার পুকুরে পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। তবে চালক ও হেলপার অক্ষত রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্যপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক রিপন জানান, সিলেট থেকে ২০ মেট্রিকটন চাল নিয়ে ট্রাকটি আশাশুনির বড়দল যাচ্ছিলো। পথ ভুলে আশাশুনির দিকে না যেয়ে পাইকগাছা হয়ে কয়রার দিকে চলে যায় তারা। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন পথ ভুল হয়েছে। এরপর গাড়ি ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশের ট্রাককে সাইড দিতে গেলে চালের ট্রাকটি (যশোর-ট-১১-৪৬৭৭) দেলোয়ার মাস্টারের পুকুরে পড়ে যায়।

স্থানীয় হাফিজুর রহমান জানান, চাল উদ্ধার করে নসিমনে করে আশাশুনিতে নেওয়ার চেষ্টা চলছে। বিকাল পৌনে ৫টা পর্যন্ত ট্রাকটি পুকুর থেকে ওঠানো সম্ভব হয়নি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, চাল ব্যক্তি মালিকানার। ওই ব্যবসায়ীরাই চাল উদ্ধার করে আশাশুনি নিয়ে যাচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম