ভোলায় ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ০১:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:০১

নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন ভোলার দৌলতখান উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টার দিকে ভোলা শহরে জেলা ছাত্রদলের কার্যালয়ের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা মো. আব্বাস উদ্দিন। এ সময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ১৮ আগস্ট দৌলতখান উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কিন্তু নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে নেশাগ্রস্ত, বিবাহিত, ছাত্রলীগ সম্পৃক্ত ও আত্মীয়দের পদ দেওয়া হয়েছে। যা দেখে আমরা দৌলতখান উপজেলা ছাত্রদলের কর্মীরা চরম হতাশ ও ক্ষুব্ধ। কারণ ওই কমিটিতে যোগ্য এবং ত্যাগী কর্মীদের রাখা হয়নি। এমনকি সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় থেকে হামলা-মামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের কাউকেই রাখা হয়নি। বরং যাদের দিয়ে কমিটি সাজানো হয়েছে তাদের অনেকেই ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল করার যোগ্যতা রাখে না।’

তারা আরও বলেন, ‘নবগঠিত কমিটির আহ্বায়ক মির্জা মনিরুল ইসলাম একজন নেশাগ্রস্ত, এক নং যুগ্ম আহ্বায়ক জাফরউল্লাহ দক্ষিণ জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে এখনও জড়িত, ২ নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ চাকরিজীবী।’

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কালা জহির আত্মীয়করণ ও টাকা নিয়ে এ কমিটি জমা দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিতর্কিত এ কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের পদত্যাগও দাবি করেন তারা। পরে তারা নবগঠিত কমিটির তালিকা ছিঁড়ে ক্ষোভ ও প্রতিবাদ জানান। পাশাপাশি নবগঠিত আহ্বায়ক কমিটির ২১ সদস্যকে দৌলতখানে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– মো. নাহিদুল ইসলাম, মো. মামুন অর রশিদ, মো. সোহান, মো. সনজিব মৃধা, মো. মিঠু, মো. সজিবসহ শতাধিক নেতাকর্মী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী