বাঁশের বদলে স্যালাইন স্ট্যান্ড এলো সেই হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ০৯:৩০ আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১১

হাসপাতালে দেওয়া হয়েছে স্যালাইন স্ট্যান্ড হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালর বিভিন্ন ওয়ার্ডের বেডগুলোতে স্যালাইন স্ট্যান্ড হিসেবে বাঁশ ব্যবহার করা হতো। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশের পর এখন স্যালাইনের স্ট্যান্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এ বিষয়ে জানতেই চাইলে সার্জারি ওয়ার্ডে আসা এক রোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার কারণেই নতুন স্ট্যান্ড দেওয়া হয়েছে।

মহিলা ওয়ার্ডের এক রোগী জানান, এখন হাসপাতালে স্যালাইন দেওয়ার জন্য নতুন স্ট্যান্ড আনা হয়েছে। রোগীদের সুবিধা হয়েছে। এছাড়া হাসপাতালের ময়লা-আবর্জনাও অনেকটা দূর হয়েছে। 

হবিগঞ্জ সদর হাসপাতাল

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম আরা দাবি করেন, ‘হাসপাতালের রোগীর বেডে বাঁশের কোনও স্ট্যান্ড লাগানো হয়নি। অনেকেই বিভ্রান্তি ছড়ানোর জন্য নিজে বাঁশ লাগিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে এজন্য বেডের পাশে কখনোই বাঁশ লাগাবো না।’

তিনি আরও বলেন, ‘আমদের অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হচ্ছে। ওয়ার্ডের প্রতিটি বেডের পাশে এখন নতুন স্ট্যান্ড লাগানো হয়েছে।’ তিনি সাংবাদিকদের হাসপাতাল পরিদর্শনে যাওয়ার আহ্বান জানান।    

হাসপাতালে দেওয়া হয়েছে স্যালাইন স্ট্যান্ড

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের বেডে স্যালাইনের স্ট্যান্ড হিসেবে বাঁশ ব্যবহার করা হচ্ছে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমও’র সঙ্গে কথা বলে নতুন স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য ওয়ার্ড ইনচার্জকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

হাসপাতালে স্যালাইনের স্ট্যান্ড নেই, ব্যবহার হচ্ছে বাঁশ!


 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা