নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ০১:২৯আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:০৩

কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে নিজেদের প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ মে) রাতে এক বিবৃতিতে এসব কথা জানায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে জাতীয় কবিকে স্মরণ করে দলটি।

বিবৃতিতে উল্লেখ করা হয় হয়, ১৯৪৭ সালের উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪-এর অভ্যুত্থানে— এই জনপদের ঐতিহাসিক সংগ্রামে কাজী নজরুল ইসলাম হাজির ছিলেন অনুপ্রেরণার বাতিঘর হয়ে।

এ জনপদের মানুষের রাজপথের সংগ্রাম থেকে উৎসব-পার্বণ সর্বত্রই তিনি এখনও প্রাসঙ্গিক। আধিপত্যবাদী ও আগ্রাসনবাদী জুলুম-শোষণের বিরুদ্ধে লড়াকু মুসলিম ও নিম্নবর্গের হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধনে বেধেছিলেন তিনি। তার কবিতা ও গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে ছাত্র-জনতা ক্ষমতা প্রতিষ্ঠায় নিজেদেরকে কোরবানি দিয়েছে।

‘কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ/ এ তুফান ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’— নজরুলের কবিতার লাইনগুলো উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আজও প্রাসঙ্গিক নজরুলের এই অমর সৃষ্টি।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি