অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৭:৪৮আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৭:৫০

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার ময়দান সীমান্তে আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৭৬ এর সাব পিলার ৭ এর কাছে এই ঘটনা ঘটে। দুই বাংলাদেশির সঙ্গে অনুপ্রবেশে সহায়তাকারী একজন ভারতীয়ও রয়েছেন বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে.কর্নেল জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাংলাদেশিরা হলো- উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন (২৬) ও হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭)। তারা পেশায় নির্মাণ শ্রমিক এবং নির্মাণ কাজ করার জন্য ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।

সীমান্ত সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের দীঘলটারী ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই দুই বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন বলেন, অবৈধ অনুপ্রবেশের পর দুজন বাংলাদেশিকে আটকের বিষয়টি আমরা জেনেছি। এ ধরণের ঘটনায় আটকদের সাধারণত স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিএসএফ। বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শনিবার (২২ আগস্ট) বিকাল পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান