১২ বছরে মনি-মুক্তা

দিনাজপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ০৩:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৫:৩৯

মনি-মুক্তা বাংলাদেশে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমবারের মতো পৃথক হওয়া দুই বোন মনি-মুক্তার জন্মদিন পালিত হয়েছে। প্রায় ১১ বছর আগে ২২ আগস্ট মনি-মুক্তা জন্ম নেয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু মনি-মুক্তাকে সফলভাবে পৃথক করা হয়।

শনিবার (২২ আগস্ট) জন্মদিনের সকালে মনি-মুক্তার জন্য কেক ও মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পরে এই আয়োজনে যোগ দেয় পুরো গ্রামবাসী।

মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল বলেন, মনি-মুক্তার জন্মদিনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কেক নিয়ে আসবেন, এটা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি মেয়েগুলো আমাদের জন্য আশীর্বাদ।

মনি-মুক্তা এখন বাড়ির পাশে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। তারা পিএসসি পরীক্ষায় অংশ নেবে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পালপাড়ায় মনি-মুক্তা বাবা জয় প্রকাশের বাড়ি। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম রাখেন মনি ও মুক্তা। অতঃপর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসাপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অস্ত্রোপচারের পর মনি-মুক্তা আলাদা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম