শার্শায় ১০ ক্লিনিকে অভিযান, একটি স্থায়ীভাবে বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ০৭:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৮:০৭




শার্শায় ক্লিনিকে অভিযানের সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলছেন কর্মকর্তারা চিকিৎসা সেবায় অনিয়ম রুখতে যশোরের স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. ইউসুপ আলীসহ চার সদস্যের একটি টিম বৃহস্পতিবার (১৯ আগস্ট) শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণের ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।

অভিযানে ক্লিনিকগুলোর মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া একটিকে স্থায়ীভাবে এবং ছয়টির প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছে। 

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, লাইসেন্স দেওয়ার সুপারিশ করা প্রতিষ্ঠানগুলো হলো বাগআঁচড়ার জোহরা মেডিক্যাল সেন্টার, জনসেবা ক্লিনিক ও মুক্তি ক্লিনিক। এসব ক্লিনিকের কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা প্রদানের শর্ত পূরণ করায় লাইসেন্স দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যদের লাইসেন্সের মেয়াদ শেষ। এর মধ্যে জনসেবা ক্লিনিকের প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায় তা সংশোধনের জন্য এ মাসের ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নাভারণের জোহরা ক্লিনিক। রুবা ক্লিনিকের লাইসেন্স ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে। নবায়ন না করে অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। ক্লিনিকটিতে কোনও ডিপ্লোমা পাস নার্স এবং প্যাথলজি বিভাগে টেকনোলজিস্ট নেই। আল মদিনা ও পল্লী ক্লিনিকেরও একই অবস্থা। তাদের প্যাথলজি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। বাগআঁচড়া নার্সিং হোম ১০ শয্যার আবেদন করেছে। কিন্তু সেখানে ২৩ জন ভর্তি রোগী পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্যাথলজি ল্যাবেও ক্রটি রয়েছে। ফলে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সাহানা ও মেহেরুন নেছা ক্লিনিক কর্তৃপক্ষ অভিযানের বিষয়টি টের পেয়ে গেটে তালা দিয়ে পালিয়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. ইউসুপ আলী বলেন, যশোরের প্রতিটি উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে। যেখানে চিকিৎসা সেবার অনিয়ম পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের