প্রচারণা শেষে ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ০০:০১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ০০:০৪

- মাটিরাঙা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. বাদশাহ মিয়ার নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ধারালোর অস্ত্রের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

তার নাম মো.নজরুল ইসলাম(৪০)। সে উপজেলা কৃষক দলের জ্যৈষ্ঠ সহ-সভাপতি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাটিরাঙা উপজেলার ৪নং পৌর ওয়ার্ডের আর্দশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো.বাদশাহ মিয়ার নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আর্দশগ্রাম এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মো. নজরুল ইসলামের মৃত্যু হয়।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলসহ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে যৌথবাহিনী মোতায়ন করা হয়েছে।

লাশ উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে মাটিরাঙা পৌরসভার ৮নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণার সময় সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে বলে মাটিরাঙা পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার ও সাংবাদিকদের লিখিতভাবে জানানো হয়।

/এআই /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম