৯৯৯-এ ফোন করে সংঘবদ্ধ ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন ৪ তরুণী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১৮:২০আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৮:৫০

জরুরি সেবা ৯৯৯ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯৯৯-এ ফোন করে সংঘবদ্ধ ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন চার তরুণী। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকা থেকে ৩০/৩৫ জন যুবক ইঞ্জিনচালিত ট্রলারে নদী পথে আনন্দ ভ্রমণের আয়োজন করে। পিকনিককে আরও প্রাণবন্ত করতে রাজধানী থেকে ৪ জন নৃত্য শিল্পীকে ১১ হাজার টাকার বিনিময়ে নিয়ে আসে তারা। চুক্তিবদ্ধ নৃত্যশিল্পীরা নাচ গান করে অনুষ্ঠান মাতিয়ে রাখে। প্রতিশ্রুতি ছিল সন্ধ্যার সময় ট্রলার থেকে তাদের তীরে নামিয়ে দেওয়া হবে। কিন্তু, এ কথা রাখেনি ওই যুবকরা। দিন গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগরসহ অন্যরা তাদের তীরে না নামিয়ে বিভিন্ন রকম অশালীন আচরণ করতে শুরু করে। একপর্যায়ে ৪ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চায়। পরে রাত ১১টার সময় রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারীঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকের আয়োজক যুবকরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আনন্দ ভ্রমণের আয়োজকদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম