সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১৯:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৯:৩৮

করোনাভাইরাস করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

মৃত নারীর নাম শুকজান বিবি (৬৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের স্ত্রী।

ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন শুকজান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টায় তিনি মারা যান। ভর্তির পরদিন তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, মৃত নারীর স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে তার তার বাড়ি লকডাউন করার জন্য বলা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে পর্যন্ত মারা গেলেন ৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম