ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে, চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৭:২৪আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:২৪

বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খালে গাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালের পানিতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই নিহত হয়েছেন ট্রাকের চালক। সোমবার (২৪ আগস্ট) সকালে ফুলছড়ি উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পশ্চিম ছালুয়া-পূর্ব ছালুয়া নামে এলাকার জোড় বলতা বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলার সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খালে

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ১০ চাকার একটি ট্রাক প্রায় ৫শ বস্তা সিমেন্ট নিয়ে ফুলছড়ির কালিরবাজার আসছিল। ট্রাকটি বাদিয়াখালি হয়ে পশ্চিম ছালুয়া এলাকার জোড় বলতা বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে ও ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়া হেলপারকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপর শুরু করে।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিলে। ব্রিজের উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। এরপরও ব্রিজের ওপরে অতিরিক্ত মাল বহনের কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খালে
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনেও পাওয়া যায়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম