মেঘনায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৮:৪০ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৮:৪০

নিখোঁজ ডুবুরির উদ্ধার করা মরদেহ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া মাছ ধরার জাল কাটতে নেমে নিখোঁজ এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে জাহাজের নিচের দিকে জালের সঙ্গে প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ডুবুরির নাম মো. মামুন (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশাল কান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ওসি জানান, রবিবার বিকাল ৫টায় হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে দুজন ডুবুরি আনা হয় জাল কাটার জন্য। তাদের একজন মামুন জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হয়। 

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত