নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৯:১৭আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:১৭

জঙ্গি সংগঠনের দুই সদস্য ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রবিবার (২৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলো– সাগান্না মঙ্গলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) এবং মসজিদপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, পাঁচটি মেমোরি কার্ড, উগ্রবাদি বই এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এই দুজনকে।

তিনি আরও জানান, গ্রেফতার দুজন পুরনো মোবাইল ফোনের ব্যাটারি, বৈদ্যুতিক তার ও বোমা তৈরির অন্যান্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে এটিইউ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে আসছে। তারা জঙ্গি তৎপরতার বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন