ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

চাঁদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ২০:১৬আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২০:১৬

চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন ও তার বিরুদ্ধে অনাস্থাপত্র চাঁদপুরের কচুয়ার ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন পরিষদের সদস্যরা। এ বিষয়ে পরিষদের নয় জন সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসন কার্যালয়সহ কয়েকটি দফতরে জমা দেওয়া হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্যকে।

অনাস্থাপত্রে উল্লেখ করা হয়, ‘ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন শপথ গ্রহণের পর থেকে তার খেয়াল-খুশিমতো ইউনিয়ন পরিষদের কাজ করে আসছেন। তিনি নিয়মিত মাসিক সভা করেন না। সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের বিধান থাকলেও তিনি নিয়মের তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় প্রকল্প গ্রহণ করেন, কমিটি প্রদান করেন। কমিটির কারও স্বাক্ষর গ্রহণ না করে জালিয়াতির মাধ্যমে বিল উত্তোলন ও আত্মসাৎ করেন।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘দীর্ঘ ৪৯ মাসের মধ্যে স্থাবর সম্পত্তির বিপরীতে (১ ভাগ) যেসব বরাদ্দ এ পরিষদে দেওয়া হয়েছে তা আমাদের না জানিয়ে ইউপি চেয়ারম্যান নিজে বিভিন্ন ভুয়া-অদৃশ্যমান প্রকল্প দিয়ে টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি হুমকি-ধমকি দেন। তাই পরিষদের সবাই একযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রদান করলাম।’ সেই সঙ্গে এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তারা।

অনাস্থপত্রে স্বাক্ষর করেন ১নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান, ২নং ওয়ার্ডের মো. মানিক, ৩নং ওয়ার্ডের আব্দুল খালেক, ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান মুন্সি, ৫নং ওয়ার্ডের মো. বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মো. মনির হোসেন, ৮নং ওয়ার্ডের নাজমুল হাসান এবং ৯নং ওয়ার্ডের মো. হাসানাত।

এ বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন বলেন, ‘আমার বিরুদ্ধে গুজব রটাতে তারা উঠেপড়ে লেগে আছেন। মেম্বারদের অনিয়মে আমি সমর্থন না জানানোয় তারা আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তাদের কোনও কাজ-কর্ম নেই। তারা এটাকেই পেশা মনে করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের