উপসর্গ নিয়ে সামেকে আরও ২ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ০০:১২আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:২১

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের ফ্লু-কর্নারে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ও ভোরে পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে একজন আশাশুনি উপজেলার শোভানালী গ্রামের বাসিন্দা (৬০) ও অপর জনের বাড়ি কেশবপুর উপজেলার পুরুলিয়া গ্রামে (৫৫)।

মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, আশাশুনির ওই রোগী ৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সামেক হাসপাতালে ভর্তি হন। ভোর রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে, কেশবপুরের ওই রোগী গত ৭ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২ জনে।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম