রাবিতে রাইট টু ফুড ক্যাফে ক্যাম্পেইন শুরু

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ০৫:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ০৬:০১

রাবি বাংলাদেশে খাদ্য অধিকার বিষয়ক আইন প্রণয়ণে প্রচারণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে অনলাইন ক্যাম্পেইন ফোরাম ‘রাইট টু ফুড ক্যাফে’। মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী প্রচারণা শুরু হয়েছে। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও অক্সফামের সহযোগিতায় ২২ থেকে ২৮ ডিসেম্বর রাবিসহ রাজশাহীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই অনলাইন ক্যাম্পেইন ফোরাম চলবে।
রাবির অনলাইন ক্যাম্পেইন ফোরামের আহ্বায়ক কায়কোবাদ খান বলেন, ‘খাদ্য অধিকার আইন প্রতিষ্ঠার পক্ষে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে ও তাদের স্বাক্ষর নিতে এ কর্মসূচি। এই সাত দিনে ফোরামের সদস্যরা মোট ৪০টি ক্যাফেতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসবে। রাজশাহীর চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও রাবির বিভিন্ন স্থানে এসব বুথ বসবে।’
রাবির সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর জন্যে একটি যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা আমাদের দেশের জন্য জরুরি।
উল্লেখ্য, রাবি ছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২১ সদস্যবিশিষ্ট অনলাইন ক্যাম্পেইন ফোরাম গঠন করা হয়।
/এমপি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম