খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

খুলনা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২২:৩৭আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:৪২

খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা বাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে সুন্দরবন সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুগ্ম জেলা জজ প্রথম আদালতে এই মামলার শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে যুগ্ম জেলা জজ নুসরাত জেবিন মামলা গ্রহণ করেন ও বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী হারুন আর রশীদ জানান, মানি সুইট ১২/২০২০ মামলাটি গত ১৩ আগস্ট দাখিল হয়। সোমবার (২৪ আগস্ট) মামলাটির শুনানি শেষ হয়। বিচারক আগামী ৫ নভেম্বর বিবাদীদের লিখিত জবাব দেওয়ার জন্য সমন জারি করেন।

তিনি জানান, মামলার বাদীরা হলেন মেসার্স সুন্দরবন সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন চৌধুরী, পরিচালক মো. নুরুল আলম চৌধুরী।
মামলার বিবাদীরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের (মতিঝিল) পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক, কৃষি ব্যাংক খুলনা করপোরেট শাখা ৭, স্যার ইকবাল রোড, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক মহাব্যবস্থাপক (রিকভারি ও আইন বিভাগ) সাবেক ব্যাবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক মহাব্যবস্থাপক (আইন বিভাগ) আ. হক ভূইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) সাবেক উপ-মহাব্যবস্থাপক (আইন বিভাগ) গোলাম মাহবুব, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) নির্বাহী পরিচালক হমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) যগ্ম পরিচালক আ. হামিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের (মতিঝিল) উপ পরিচালক মো. মকবুল হোসেন, অর্থ মন্ত্রণালয় ব্যাংক শাখা-২ ঢাকার সাবেক ডেপুটি সেক্রেটারি আ. আজিজ এবং সাধারণ বীমা করপোরেশন ঢাকা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের