বই-লিফলেটসহ জেএমবি’র সক্রিয় সদস্য আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০১:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০১:৫২

কিশোরগঞ্জে জেএমবি’র জঙ্গি সন্দেহে যুবক আটক

কিশোরগঞ্জে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি)-র দাওয়াতি শাখার এক সদস‌্যকে আটক করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক‌্যাম্প।

জেলা সদরে উকিলপাড়া এলাকা থেকে আটক ওই ব্যক্তির নাম মো. আব্দুল হালিম (৪৪)। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ উগ্রবাদী বই, বুকলেট, লিফলেট এবং মোবাইল সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল চারটায় কিশোরগঞ্জে র‌্যাব ক‌্যাম্পের কোম্পানি অধিনায়কের পক্ষে এএসপি মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত মো. আব্দুল হালিম জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। সে জেলা শহরের নীলগঞ্জ রোডের উকিলপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এএসপি মোহাম্মদ আক্কাছ আলী আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল হালিম তার বসতবাড়িতে অজ্ঞাতনামা আরও কয়েকজন নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যদের নিয়ে গোপনে নাশকতার পরিকল্পনা করছে। তারপর র‌্যাবের আভিযানিক দল সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৩টায় আব্দুল হালিমের উকিলপাড়ার বাসায় অভিযান চালিয়ে হেফাজত হতে নিষিদ্ধ উগ্রবাদী ৬টি বই,৭টি বুকলেট, ১২টি লিফলেট এবং ১টি মোবাইল সেটসহ তাকে আটক করে। এর আগে ২০১০ সালেও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় জেএমবি সংগঠনের গোপন বৈঠকের সময় আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনত এবং এসব শুনে সে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হয়। একসময় জেএমবি’র সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। সে জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডে অন‌্যান‌্যদের উদ্বুদ্ধ করতো এবং সংগঠনের জন্য দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহ করত।

আটককৃতের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম