সুন্দরবনে হরিণের তিনটি মাথাসহ ৪২ কেজি মাংস উদ্ধার

মোংলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২৩:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৪৮

  সুন্দরবনে হরিণ পাচারকারীদের ফেলে যাওয়া ৪২ কেজি হরিণের মাংস
পাচারের সময় সুন্দরবনে হরিণের তিনটি মাথা, ৪২ কেজি মাংস ও হরিণ শিকারের ৫শ’ হাত ফাঁদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে মাংসসহ অন্য সামগ্রীগুলো জব্দ করে বনবিভাগ। এ ঘটনায় পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক রাত সাড়ে ৯টায় এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে সুন্দরবনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। সন্ধ্যা নাগাদ তাদের এ অভিযান চলে। পরে বনরক্ষীদের অভিযান টের পেয়ে পাঁচজন পাচারকারী নৌকা ফেলে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে অভিযানকারী বনরক্ষীরা নৌকার মধ্য থেকে তিনটি হরিণের মাথা, ১২টি পা, ৪২ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত ৫শ’ হাত ফাঁদ জব্দ করেন।

এসিএফ এনামুল বলেন, বুধবার (২৬ আগস্ট) জব্দকৃত হরিণের মাংসসহ সরঞ্জামগুলো আদালতে পাঠানোর পর বন আইনে পিওআর মামলা দায়ের করা হবে।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী