মাঠে বসা দুই নারীকে গাড়িচাপা, নিহত ১

নরসিংদী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০৩:১৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৩:২৩

মাঠে বসে কথা বলার সময় গাড়িচাপায় এক নারী নিহত হওয়ার ঘটনা মানতে পারছেন না তার স্বজনরা।

নরসিংদী আদালত কার্যালয় চত্বর কালেক্টরেট ঈদগা মাঠের গাছের নিচে বসে একটি নিকাহনামা (কোর্ট ম্যারেজ) নিয়ে পরামর্শ করছিলেন হালিমা বেগম, রত্না আক্তার (৫০)সহ কয়েকজন। এমন সময় আকস্মিকভাবে পেছন দিক থেকে একটি প্রশিক্ষণের প্রাইভেটকার এসে ধাক্কা দেয় তাদেরকে। এতে গুরুতর আহত হন হালিমা ও রত্না। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পরে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে হালিমার মৃত্যু হয়। নিহত হালিমা বেগম নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা বিলপাড় এলাকার আবু সিদ্দিকের স্ত্রী। আহত রত্না বেগম গাজীপুরের কাপাসিয়া এলাকার আবদুস সালামের স্ত্রী।

এ ঘটনায় ড্রাইভার ও সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে গাড়িটিসহ আটক করা হলেও তাদের নিজের জিম্মায় নিয়ে গেছেন এক নারী আইনজীবী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভগ্নিপতি জাকির হোসেন জানান, হালিমা আপার মেয়ের বিয়ে নিয়ে পরামর্শ করার জন্য আমরা কোর্টে আসছিলাম। আমরা কোর্টের ঈদগা মাঠে বসে পরামর্শ করছিলাম। আমাদের বসার ১০ হাত দূরে কয়েকটি গাড়ি রাখা ছিল। আমি ফোনে কথা বলতে বলতে মাঠের পাশে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ চিৎকারের শব্দ পেলাম। পরে দৌড়ে গিয়ে দেখি গাড়ির নিচে হালিমা আপা ও রত্না আপা। পরে তাদের গাড়ির নিচ থেকে বের করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয় আর গাড়ির ড্রাইভার ও সাথে একজন ছিল তাদের আটক করি। এসময় অ্যাডভোকেট শিরিন জাহান নামে একজন আমাদের বকাঝকা করেন এবং ড্রাইভার ও গাড়ি তার জিম্মায় নিয়ে যায়। শুনেছি ওই ড্রাইভার নাকি অ্যাডভোকেট শিরিনের ছেলের বন্ধু। পরে হালিমা আপাকে সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, একটি প্রশিক্ষণের গাড়িতে তুষার নামের একটি ছেলে ড্রাইভিং শিখছিল। এমন সময় ব্রেক সামলাতে না পেরে গাড়িটি মাঠে বসা দুই নারীর ওপরে উঠিয়ে দেয়। এতে হালিমা নামের একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরেকজন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
বেনজীর জামিনে মুক্ত, ফেরানো কতটা সম্ভব
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে