ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান

যশোর প্রতিনিধি 
০৩ আগস্ট ২০২৬, ২৩:৫৬ আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২৩:৫৬

ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে যশোরের কেশবপুরে ফার্মেসিতে এসে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো বিরল প্রজাতির এক কালোমুখ হনুমান। সোমবার (৩ আগস্ট) দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন আলফা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। হনুমানকে ঘিরে ঘটনাস্থলে ভিড় জমে উৎসুক জনতার।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, খাদ্যের সন্ধানে বের হওয়া একটি কালোমুখ হনুমান কাঁধে ক্ষত অবস্থায় সোমবার দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় এলাকায় আসে। এ সময় ওই আহত হনুমানটি একটি দোকানে প্রবেশ করলে তাকে স্থানীয়রা রুটি খেতে দেয়। পরবর্তীতে এম এ রহমান নামে একজন সাংবাদিকের কাঁধের ওপর বসে হনুমানটি হাত দিয়ে তার ক্ষতস্থান দেখায়। তখন হনুমানটিকে ওই অবস্থায় পাশের আলফা মেডিক্যাল স্টোরে নিয়ে কাঁধের ক্ষত স্থানে চিকিৎসা করানো হয়।

এ বিষয়ে সাংবাদিক এম এ রহমান বলেন, ‘দুপুরে একটি আহত কালোমুখ হনুমান ত্রিমোহিনী মোড়ের একটি দোকানে আসে। অনেকেই খাবার দিলেও খাচ্ছিল না। আমি হনুমানকে একটা রুটি দিয়ে বলি, ‘খাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো; সঙ্গে সঙ্গে হনুমানটি আমার ঘাড়ের ওপর উঠে তার কাঁধের ক্ষত স্থান দেখাতে লাগলো। ওই হনুমানকে নিয়ে পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে তার ক্ষতস্থানে লাগিয়ে দিই। পরে হনুমানটি কিছুটা সুস্থ অনুভব করলে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেশবপুরে কালোমুখ হনুমানের জন্য যে খাবার বরাদ্দ আসে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে হনুমানগুলো বিভিন্ন স্থানে ছোটাছুটি করে খাদ্যের সন্ধানে গিয়ে আহত হয়। সরকারিভাবে তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যের পরিমাণ আরও বাড়ানো গেলে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখ হনুমান টিকে থাকবে।’

/এএম/ 
সম্পর্কিত
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
সর্বশেষ খবর
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ