চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৭:৪২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৭:৪৪

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে দুটি পক্ষ একে অপরকে দোষারোপ করে শাস্তির দাবি জানায়।

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুলকে উদ্দেশ্য করে কুরুচিকর স্ট্যাটাস দেয় পৌর মেয়র কারিবুল হক রাজিনের সমর্থক নাদিম। এ ঘটনায় সোমবার রাতে আতিকুল ইসলামের সমর্থকরা নাদিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনার জেরে দুপুরে মানববন্ধনে মিলিত হয় কারিবুল হক রাজিনের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপর অংশের কর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

ওসি আরও জানান, এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের