খুলনায় সরকারি ডেন্টালের স্থান পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৯:০৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৯:১৩




খুলনা দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল খুলনায় প্রতিষ্ঠা হবে। এ লক্ষ্যে মহানগরীর লবণচরা থানার পাশে ২০ একর জমি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. মো. মোশাররফ হোসেন খন্দকারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্থানটি সরেজমিন পরিদর্শন করেছেন। অত্যাধুনিক পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাবে দাঁত ও মুখের স্বাস্থ্য সেবা।

খুলনা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহীদুজ্জামান বাবলু বলেন, খুলনায় কোনও ডেন্টাল কলেজ নেই। প্রধানমন্ত্রী যশোর সফরকালে বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর কাছে খুলনায় ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীও অগ্রাধিকারভিত্তিতে খুলনায় ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এর ফলশ্রুতিতে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. মো. মোশাররফ হোসেন খন্দকারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছেন। দ্রুতগতিতে খুলনা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৬ ডিসেম্বর যশোরে এক অনুষ্ঠানে খুলনায় ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তার প্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্য সচিব বর্তমানে জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন, বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও দন্ত বিশেষজ্ঞ ডা. শহিদুজ্জামান বাবলু সম্ভাব্য জায়গা অনুসন্ধান শুরু করেন। শুরু হয় খুলনা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম। গত ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বাকউল স্বাক্ষরিত এক স্মারকে একই বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষে প্রধানমন্ত্রীর সানুগ্রহে নীতিগত সম্মতি প্রদানের বিষয়টি অবহিত করেন। নবসৃষ্ট কলেজটির স্থায়ী ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে ভৌত অবকাঠামো সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিলো ওই স্মারকে। এরই মধ্যে, গত ১২ মার্চ খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. অসীম কুমার সাহাকে। তিনি ওএসডি হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং কুষ্টিয়া মেডিক্যাল কলেজে সংযুক্ত ছিলেন। জমি অধিগ্রহণ ও অ্যাকাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় নবনিযুক্ত অধ্যক্ষকে।

জানা গেছে, মাথাভাঙ্গা মৌজার ২০ একর জমিতে খুলনা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্মাণ হবে। তার পাশেই প্রস্তাবিত শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা-মাওয়া হাইওয়ে বাইপাস, অন্য পাশে খুলনা-মোংলা রেললাইন, পাশে প্রস্তাবিত একটি অত্যাধুনিক কিডনি হাসপাতাল, শেখ কামাল আইটি পার্কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা গড়ে উঠবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার বলেন, স্থানটি ডেন্টাল কলেজের জন্য উপযুক্ত মনে হয়েছে। বিভাগীয় শহর খুলনায় ডেন্টাল কলেজের প্রয়োজনীয়তা রয়েছে। সেভাবেই দ্রুততার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লবনচরা থানার পাশেই হবে খুলনা ডেন্টাল কলেজ। তার পাশেই প্রস্তাবিত শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, নির্মাণাধীন খুলনা- মোংলা রেল লাইন এবং পদ্মাসেতু। এ সব নির্মাণ কাজ সম্পন্ন হলে খুলনার চিত্র পাল্টে যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম