পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে বাজারের জাফরান রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী মো. মজিবর রহমান, সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) মুক্তিযোদ্ধা তারু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. নাছিরুল আলমসহ নব কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতারা বলেন পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড নামক অপরাষ্ট্র প্রতিষ্ঠার পাঁয়তারাকে প্রতিহত করা ও পার্বত্য জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠা, সমতার ভিত্তিতে শিক্ষা, ব্যবসা, চাকরি নিশ্চিত করাসহ রাজা কাঠামো বাতিল করার লক্ষ্যে এ সংগঠনটি কাজ করছে। এসময় তারা জেএসএস (মূল) এর চেয়ারম্যান সন্তু লারমার জাতীয়তা হনন করে তাকে শাস্তির আওতায় আনা ও বাজার ফান্ড এলাকায় বসবাসরত সকল বাঙালিকে ব্যাংক ঋণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পার্বত্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার ক্যাম্প বৃদ্ধি করার দাবি জানান।
পরে একজন সভাপতি, একজন সিনিয়র সহ সভাপতি, ৮ জনসহ সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের নব কমিটি ঘোষণা করা হয়।








