কাঁকনহাটে বিএনপির মেয়র প্রার্থীকে নেতাকর্মীদের ‘না’

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ১২:০১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১২:০১

rajshahiরাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজকে প্রত্যাখান করেছে দলীয় নেতাকর্মীরা। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন করে এই পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মজিদ মাস্টারকে সমর্থন জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেলে কাঁকনহাট পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান মাস্টার বলেন, ‘সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তৃণমূল নেতাকর্মীদের মত উপেক্ষা করে কেন্দ্রে প্রভাব বিস্তার করে হাফিজুর রহমান হাফিজকে মনোনয়নপত্র দেওয়ানোর ব্যবস্থা করেন। তাই হাফিজ বিএনপির প্রার্থী নয়, তিনি ব্যারিস্টার মনোনীত প্রার্থী। এ কারণে কাঁকনহাটের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাফিজুর রহমান হাফিজের পক্ষে নেই।’

তিনি আরও বলেন, ‘২০১১ সালে অল্প ভোটের ব্যবধানে তিনি (ইসমাইল হোসেন খান মাস্টার) পরাজিত হন। সেই সময় ব্যারিস্টার আমিনুল হক নির্বাচনি প্রচারণার জন্য ইসমাইল হোসেন খান মাস্টারের পক্ষে আসেননি। অথচ ব্যারিস্টার আমিনুল হক তার মনোনীত প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নিশ্চিত পরাজয় জেনেও তার পক্ষে প্রচারণায় এসে কাঁকনহাট বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এসব কারণেই কাঁকনহাট বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ও ব্যারিস্টার আমিনুল হককে প্রত্যাখান করছে।’

এসময় কাঁকনহাট পৌর যুবদলের সভাপতি সেলিম আখতার খান জুয়েল বলেন, ‘ব্যালট পেপারের মাধ্যমে ব্যারিস্টার মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের পরাজয় ঘটানো হবে এবং কাঁকনহাট পৌরসভার উন্নয়নের কথা ভেবে প্রতীক নয়, ব্যক্তি আবদুল মজিদ মাস্টারকে মেয়র পদে যুবদল সমর্থন জানিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর যুবদলের সাধারণ সম্পাদক এহেতেশাম হক মুক্তা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মজিদ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিটন প্রমুখ।

এ ব্যাপরে বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘দলের সবাই আমার পক্ষে রয়েছেন।  ভোটের দিন সবাই ধানের শীষ প্রতীকে রায় দিবেন। কিছু নেতাকর্মী ব্যক্তি আক্রোশে এগুলো করছে। সব ঠিক হয়ে যাবে।’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম