সি আর দত্তকে শেষবারের মতো দেখতে চায় হবিগঞ্জবাসী

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২২:১৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:২৫

সি আর দত্ত হবিগঞ্জের কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত (চিত্ত রঞ্জন) বীরউত্তমকে শেষবারের মতো দেখতে চায় হবিগঞ্জবাসী। তার মরদেহ হবিগঞ্জে আনার জোর দাবি জানিয়েছেন স্বজন ও বিশিষ্টজনেরা। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান।

সি আর দত্তের স্ত্রীর ভাতিজা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় জানান, সি আর দত্ত হবিগঞ্জ তথা গোটা বাংলাদেশের অহঙ্কার ছিলেন। তার মৃত্যুতে হবিগঞ্জবাসী মর্মাহত। আমরা উনাকে শেষবারের মতো দেখতে চাই। এ জন্য হবিগঞ্জে তার মরদেহ আনার জোর দাবি জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক জানান, সি আর দত্ত হবিগঞ্জের সন্তান। তার নেতৃত্বে হবিগঞ্জে মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা অবশ্যই চাই তার মরদেহ হবিগঞ্জে আসুক। এজন্য তার স্বজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যোদ্ধা সি আর দত্তের লাশ হবিগঞ্জে আসলে শেষবারে মতো হবিগঞ্জবাসী তাকে দেখতে পেতো। নিজ জেলায় তার মরদেহ আসলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের দাবি তার মরদেহ হবিগঞ্জে আনা হোক।

হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সদর কমান্ডার আব্দুস সহিদ বলেন, সি আর দত্তের নেতৃত্বে ৪ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে অনেকেই। হবিগঞ্জের মুক্তিযোদ্ধাদের দাবি তার মরহেদ যেন এলাকায় আনা হয়।

৯৩ বছর বয়সী সি আর দত্ত বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্ম নেওয়া সি আর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরউত্তম খেতাবে ভূষিত হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের