শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফের দাবি

কুমিল্লা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:১৫আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:১৫

শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন কুমিল্লায় শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পুবালি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘নগরীতে বসবাসকারী নিম্নমধ্যবিত্ত ও দ্ররিদ্র শিক্ষার্থীদের টিউশনি করে পড়াশোনার খরচ চালাতে হয়। করোনার এই দুর্যোগে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মহাসংকটে পড়েছেন এসব শিক্ষার্থী। ইতোমধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জেলার সব শিক্ষার্থীর মেস ও বাসাভাড়া মওকুফের দাবি জানাচ্ছি আমারা।’

পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন– ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা এমএ হামজা রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিকাশ শীল ও সংগঠক ফারজানা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ মহিউদ্দিন আকাশ। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল