দেড়মাস ধরেই করোনার ভুয়া সনদ বিক্রির অভিযোগ ছিল মাহফুজের বিরুদ্ধে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২৭ আগস্ট ২০২০, ১৮:৩৯আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৯:২৪

অভিযুক্ত টেকনোলজিস্ট মাহফুজ

দেড়মাস আগে অর্থের বিনিময়ে করোনার ভুয়া সনদ বিক্রির অভিযোগ ওঠে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ইপিআই) মাহফুজুর রহমানের (৩৯) বিরুদ্ধে। ওই সময়ে তার বিরুদ্ধে অর্থ লেনদেনের মাধ্যমে করোনার ভুয়া সনদ বিক্রির একটি লিখিত অভিযোগ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তার বদলি আদেশ এসেছে এ খরব জানতে পেরে গতকাল বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আকস্মিক ওই হাসপাতালে অভিযান চালিয়ে টেকনোলোজিস্ট মাহফুজুর রহমানকে আটক করে। এ ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, প্রায় ৩ বছর আগে মাহফুজুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল টেকনোলোজিস্ট (ইপিআই) হিসেবে যোগদান করেন। সম্প্রতি করোনা ভাইরাসের (কোভিড ১৯) নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা হলে তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে করোনার ভুয়া সনদ বিক্রির অভিযোগ উঠে।

এ বিষয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা বৃহস্পতিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, মেডিক্যাল টেকনোলোজিস্ট (ইপিআই) মাহফুজুর রহমান বিভিন্ন ভাবে টাকার বিনিময়ে করোনার সার্টিফিকেট দিচ্ছেন প্রায় দেড় মাস আগে এমন অভিযোগ পাই। সে সুবিধাবাদীদের কাছ থেকে টাকা নিয়ে নিজে নিজেই করোনার সনদগুলো দিতো। পরে এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসে একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মাহফুজুর রহমানকে খুলনার মংলায় বদলির আদেশ আসে। তবে গতকালই জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আকস্মিক অভিযান চালিয়ে টেকনোলোজিস্ট মাহফুজুর রহমানকে আটক করেন। অভিযানের বিষয়ে আমি আগে থেকে অবহিত ছিলাম না।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের অভিযান।

ডাক্তার জেসমিন আরা বলেন, গতকাল অভিযানের সময় হাসপাতালের কম্পিউটারের হার্ডডিক্স ও একটি পেনড্রাইভ জব্দ করে নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় দেড় মাস আগে এমন একটি অভিযোগ পাই। এ ছাড়া তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। গতকাল তার বদলির আদেশ আসে।

কতগুলো করোনার সনদ জালিয়াতি করা হয়েছে এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, অর্থের বিনিময়ে করোনার ভুয়া সনদ বিক্রির অভিযোগ পেয়েছি। তবে এ পর্যন্ত কতগুলো ভুয়া সনদ বিক্রি করেছে তা আমার জানা নেই।

তিনি আরও বলেন, গতকাল তার বিরুদ্ধে আমি নিজেই বাদী হয়ে মামলা করেছি।

কুষ্টিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রসঙ্গত, অর্থের বিনিময়ে ভুয়া করোনা সনদ বিক্রির অভিযোগে গতকাল বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ইপিআই) মাহফুজুর রহমানকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান মিরপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের