জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষুধার্ত হনুমানের দল

মেহেরপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৮:৪১আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:৪৭

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষুধার্ত হনুমানের দল ছবি দেখে মনে হতে পারে কোনও চিড়িয়াখানা বা অভয়াশ্রমে হনুমানের সমাবেশ চলছে। তবে এটা হনুমানের কোনও সমাবেশ নয়। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে খাবারের আশায় ভিড় জমানো ক্ষুধার্ত হনুমানের দল।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দৃশ্য দেখে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সাধারণ মানুষ ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, মেহেরপুরে বেশ কিছুদিন ধরে হনুমানের দল শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র ক্ষুধার জ্বালায়, কখনও জেলা প্রশাসন, জজকোর্ট এলাকা বা উপজেলা পরিষদ কিংবা শহরের বিভিন্ন বাড়ির ছাদ, কার্নিশ ও গাছের ডালপালা এমনকি বাড়ির আঙিনাতেও প্রবেশ করছে তারা।

ক্ষুধার্ত এ হনুমানের দল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাঁচিলের সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদের কেউ খাবার দেবে। যখনই কেউ বাদাম বা অন্য সখাবার নিয়ে এগিয়ে আসে তখন হনুমানের দল সেখানে হুমড়ি খেয়ে পড়ে। সাধারণ মানুষকে কোনও আঘাত না করেই তাদের হাত থেকে বাদাম বা খাবার নিয়ে একত্রে বসে খেতে শুরু করে তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম