বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের সামনে আনতে কমিশন গঠনের দাবি

সাভার প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২২:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:০২




শ ম রেজাউল করিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কারিগরদের তথ্য সামনে নিয়ে আসতে এখনই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মন্ত্রী বলেন, ‘সরকারের কাছে সব সময় দাবি জানাচ্ছি, একটি হাই পাওয়ার কমিশন গঠন করতে হবে। যে কমিশন খুঁজে বের করবে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিল, কারা সিচ্যুয়েশন তৈরি করেছিল এবং কারা এর বেনিফিশিয়ারি ছিল? কাদের দায়িত্ব ছিল, সেই সময় এগুলো ঠেকাবার, তা না করে তারা নিশ্চুপ ছিল? সবার আদ্যোপান্ত তথ্য-উপাত্ত সামনে নিয়ে আসতে হবে।’

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের সামনে আনতে কমিশন গঠনের দাবি শ ম রেজউল করিম বলেন, ‘এটা হবে ইতিহাসের একটি গোল্ডেন রেকর্ড। যে রেকর্ড থেকে আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যার সময় প্রত্যক্ষ-পরোক্ষভাবে কারা জড়িত ছিল? কারা দায়িত্ব পালন করেন নাই, কারা সুবিধাভোগী ছিল, আর কীভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে একটি পাকিস্তানি ভাবধারার দেশে পরিণত করার চেষ্টা করা হয়েছিল? এই নরঘাতক, ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের স্বরূপ উন্মোচন করার জন্য এখনই উপযুক্ত সময় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করার।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম