শর্ত মেনে ফিরে গেছেন তিন হাজার ভারতীয়

বেনাপোল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১২:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১২:৪৭

বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন ভবন আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারীরা গত ১০ দিন ধরে তাদের নিজ দেশে ফিরছেন। ভারত সরকারের শর্ত মেনে এখন পর্যন্ত তিন হাজার ১৭৮ জন সেখানে ফিরে গেছেন। এই সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৪৮১ জন।

বাংলাদেশে আটকা পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা পাঁচ মাসের বেশি সময় পর গত ১৮ আগস্ট থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সময়ে নিজ দেশে ফিরে গেছেন তিন হাজার ১৫২ জন ভারতীয়। আর বাংলাদেশি নাগরিক গেছেন ২৬ জন। ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৪৫৫ জন বাংলাদেশি এবং ২৬ জন ভারতীয় যাত্রী।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে করে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েন বাংলাদেশে। ১৮ আগস্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতিপত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের শর্ত দেয় ভারত সরকার। এই শর্ত মেনে গত ১৮ আগস্ট সকাল থেকে ভারতে প্রবেশ করতে শুরু করেন ভারতীয় পাসপোর্ট যাত্রীরা। পাশাপাশি জরুরি কাজে দুই-একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকেও ভারতে যেতে দেখা গেছে।

ভারতীয় নাগরিক গঙ্গাধর বলেন, ‘আমার বাড়ি দার্জিলিং। এ বছরের মার্চ মাসে ফরিদপুরের রাজবাড়ির এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দীর্ঘদিনের এই আতিথেয়তা সারা জীবনেও ভুলবো না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।'

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছেন। তবে ভারত থেকে ফেরা যাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম