রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নতুন নামকরণ

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১২:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৩:০৫

রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুহৃদ, শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার অন্যতম রাজনৈতিক সহযোগী অ্যাডভোকেট আব্দুস সালামের নামে রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে টেনিস কমপ্লেক্সের সভাপতি গোলাম সাব্বির সাত্তার জানান, বুধবার কমিটির সর্বসম্মতিতে এই নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৮১ সালে শিক্ষানগরী রাজশাহীতে ‘বোয়ালিয়া টেনিস ক্লাব’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘রাজশাহী টেনিস কমপ্লেক্স’। ২০০৪ সালে এই ক্লাবের নামকরণ করা হয় ‘জাফর ইমাম টেনিস কমপ্লেক্স’। রাজশাহী আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিরোধী কার্যকলাপে সংশ্লিষ্টতার অভিযোগ এনে টেনিস কমপ্লেক্স থেকে তার নাম অপসারণ করার দাবি জানান রাজশাহীর মুক্তিযোদ্ধারা। এ বছরের ১৯ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

জেলা প্রশাসক রাজশাহী গত ২৮ জুন তদন্ত প্রতিবেদন জমা দেন। চলমান করোনা পরিস্থিতিতে কিছুটা দেরিতে হলেও টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনারের পরামর্শে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টটি বিশদভাবে পর্যালোচিত হয়।

মহান মুক্তিযুদ্ধের পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে কার্যনির্বাহী কমিটি কমপ্লেক্স থেকে জাফর ইমামের নাম অপসারণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। রাজশাহীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা ব্যক্তিদের দাবি আমলে নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি