নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর মান্দা পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে পাকুড়িয়া বধ্যভূতিতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় একুশে পরিষদের উপদেষ্টা সজল চৌধুরী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, শেখ আব্দুল মতিন, আশিষ সাহা উপস্থিত ছিলেন।
এছাড়া পাকুরিয়া শহীদ পরিবার কল্যাণ কমিটির আয়োজনে পাকুরিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ কমিটির সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি আব্দুস সামাদ, শহীদ পরিবারের সদস্য জসিম উদ্দিন, মমতাজ উদ্দিন প্রমুখ।
১৯৭১ সালের ২৮ আগস্ট সকালে মান্দা উপজেলার প্রত্যন্ত পল্লি পাকুরিয়া গ্রামে পাক হানাদার বাহিনীর নির্বিচার গুলিতে শহীদ হন ১২৮ জন বাঙালি।








