ঢোল পিটিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা দখল!

পটুয়াখালী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ২২:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৫১

ঢোল পিটিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা দখল! পটুয়াখালীর বাউফল থানার সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের পর ছাত্রদলের এক সাবেক নেতা ঢোল পিটিয়ে ফের তা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। ইউএনও বলেছেন, ওই জায়গা সরকারি। অপর দিকে দখলকারীর দাবি, ওটা তাদের নিজস্ব জায়গা।

খোঁজ নিয়ে জানা যায়, বাউফল থানার সামনে ১ নম্বর খাস খতিয়ানের ৩৮ শতাংশ জমির মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য ৮ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। ওই জমিতে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৮৩৬ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ চলছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে কমপ্লেক্সের সামনের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুলতান আহম্মেদের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন লোকজন নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে ফের ওই জায়গা দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

ঢোল পিটিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা দখল! ইউএনও জাকির হোসেন বলেন, ওই জায়গা ১ নম্বর খাস খতিয়ানের। ৮ শতাংশ জমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন যুগ্ম জেলা জজ ২য় আদালতের একটি আদেশের কপি নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গায় সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। ওই আদেশে সৈয়দ আহম্মেদকে বিবাদী করা হলেও সরকারকে কোনও বিবাদী করা হয়নি। আদালতকে ভুল বুঝিয়ে এক তরফা একটি আদেশ নেওয়া হয়েছে। আমরা কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবো।

তবে অভিযুক্ত আনোয়ার হোসেনের দাবি, ‘৮৭ জেএলের ৪৭১ খতিয়ানের ১০৪০ নম্বর দাগের (হাল দাগ নম্বর বাটারা দাগ নম্বর ১) ১৮ শতাংশ জমির মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ জমির মালিক তিনি ও বাকি ১ দশমিক ৬ শতাংশ জমির মালিক মাইনুদ্দীন হাওলাদার। দীর্ঘদিন ধরে এ জায়গা বেদখল ছিল। আদালতের নির্দেশে আমাদের জায়গার দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এবং জায়গার সীমানা নির্ধারণ করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কোনও জায়গা দখল করিনি।’

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া বলেন, দখলকারীরা প্রকৃতপক্ষে দখলবাজ। তাদের কাজই হচ্ছে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অন্যের সম্পত্তি নিজের বলে দাবি করা। ১ নম্বর খাস খতিয়ান থেকে সরকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য ৮ শতাংশ জমি বরাদ্দ দিয়েছে। ওই জমিতে বর্তমানে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে তারা আদালতের এক তরফা একটি আদেশ নিয়ে ওই জায়গা তাদের বলে দাবি করেছেন। এ বিষয়টি আদালতে ফয়সালা হবে বলে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক