নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৫:০৫আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:০৭

খুলনা

খুলনা মহানগরীর দৌলতপুরের কারিগরপাড়া চৌধুরীর বিল এলাকা থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) নামে একজন স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এই লাশ উদ্ধার হয়। নিহত হৃদয় খালিশপুর থানার গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে। হৃদয় পড়াশুনার পাশাপাশি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতো।

শনিবার (২৯ আগস্ট) দৌলতপুর থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, 'শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন এসে লাশ রিয়াজুল ইসলাম হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় গত ২৪ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। এই ঘটনায় খালিশপুর থানায় তারা সাধারণ ডায়েরি করেছিলেন।'

তিনি আরও জানান, নিহত হৃদয়ের মাথায় আঘাত আছে। শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। খুমেক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, হৃদয়ের সঙ্গে এলাকায় কারও শত্রুতা ছিল না। তবে সে অন্যায়ের প্রতিবাদ করতো। সে কারণে কারও সঙ্গে পূর্ব-শত্রুতা থাকতে পারে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের