এমপির ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৫:০৭আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:০৮

এমপির ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ইসলামপুর বারাতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসিনুর রহমান দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির উদ্দিনের ছেলে। এই ঘটনায় ইসলামপুর বারাতি পাড়া গ্রামের মৃত মদালী বারাতির ছেলে মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি