মাশরাফির জেলায় ৪৫ মিনিটে করোনা পরীক্ষা

নড়াইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৭:১৫আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৭:১৬

নড়াইল সদর হাসপাতালে করোনা পরীক্ষার অত্যাধুনিক উদ্বোধন অনুষ্ঠান নড়াইল সদর হাসপাতালে অত্যাধুনিক পদ্ধতিতে ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা করা সম্ভব হবে। এই টেস্টের মেশিন হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা টেলিকনফারেন্সের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

সদর হাসপাতাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক এমবিডিসি ও লাইন পরিচালক টিবিলেপ এবং স্বাস্থ্য অধিদফতরের অধ্যাপক ডা. সামিউল ইসলাম। নড়াইল আধুনিক সদর হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র টিবি বিশেষজ্ঞ সরদার তানজির হোসেন,  নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু।

প্রধান অতিথি অধ্যাপক ডা. সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে নির্মিত এ মেশিনটি নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপনের ফলে মাত্র ৪৫মিনিটে করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা যাবে। করোনা নেগেটিভ বা পজিটিভ ফলাফল জানা যাবে সবচেয়ে কম সময়ে।এ মেশিন স্থাপনের ফলে নড়াইলবাসীকে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানতে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। করোনা ভাইরাস আক্রান্ত রোগী দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এটি মাইলফলক।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম