সিগারেটের খোলে লেখা সুইসাইড নোটে ধরা পড়লো খুনিরা

নীলফামারী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ০০:১০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৫:১৩




সিগারেটের খোলে লেখা সুইসাইড নোটে ধরা পড়লো খুনিরা নীলফামারীর সৈয়দপুরে আকলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে পুলিশ সুপারে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার আকলিমা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া উনিয়নের রসুলপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামার পুকুর গ্রামে। তার বাবা মৃত আবেদ আলী। গত ২৩ আগস্ট নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর তদন্ত করতে গিয়ে ধরা পড়ে খুনি ও ধর্ষকরা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার জানান, পারিবারিক কলহের জেরে সম্প্রতি আকলিমা বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু ২২ আগস্ট বাবার বাড়ির লোকজন তাকে গালমন্দ করে। এতে আকলিমা রাগ করে বাবার বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন সকালে বাড়ির পাশে ১০০ গজ দূরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ উদ্ধারের সময় পুলিশ ডারবি সিগারেটের খোলে লেখা একটি সুইসাইড নোট পায়। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। গত ২৭ আগস্ট ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে একটি সিগারেটের খোলের উল্টোদিকে সুইসাইড নোটের মতো আরও একটি লেখা পাওয়া যায়। সেটিও জব্দ করে পুলিশ। সেই সূত্র ধরে এলাকার ৬০-৭০ জনের কাছে জানতে চায়, কারা কারা ওই সিগারেট খায় এবং তাদের হাতের লেখা মিলিয়ে দেখা হয়। এর মধ্যে আনারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির হাতের লেখা মিলে যায়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আকলিমা হত্যার রহস্য।

সিগারেটের খোলে লেখা সুইসাইড নোটে ধরা পড়লো খুনিরা পুলিশ জানায় আকলিমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত আসামিরা হলো, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালু পাড়ার আব্দুল করিমে ছেলে আনারুল ইসলাম (৩৫), একই এলাকার মতিয়ার রহমানের ছেলে মো. শুভ (২০) ও হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় (১৮)।

আসামি আনারুল ইসলাম ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, নিহতের কোমরে গুজে রাখা সুইসাইড নোট তার হাতের লেখা। আকলিমাকে সন্ধ্যার দিকে ওই স্থানে পেয়ে খাবার ও টাকা দেওয়ার কথা বলে পাশের বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এক পর্যায়ে আকলিমা বাধা দিলে মাছ ধরার বালতির সঙ্গে থাকা রশি পেচিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘটনাস্থলে থাকা বৈদ্যুতিক পোলে রশি লাগিয়ে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া সিগারেটের খোলের কাগজে সুইসাইড নোট লিখে নিহতের কোমরে গুজে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দুপর সার্কেল) অশোক কুমার পাল ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী