ফেসবুক হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে আটক ১০

মাগুরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৪:০১ আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৪:০১

আটক ১০ জন মাগুরায় সংঘবদ্ধভাবে ফেসবুক হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) ভোরে শ্রীপুর উপজেলার চর চৌগাছি এলাকায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই কক্ষ থেকে নয়টি ডেস্কটপ মনিটর, নয়টি সিপিইউ, ১০টি মোবাইল ফোন, সাতটি হার্ডডিস্ক ও একটি মডেম উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো– মোহিদুল ইসলাম (২০), সবুজ শেখ (১৬), মিজানুর রহমান (২২), জাহিদুল ইসলাম (২৫), রানা বিশ্বাস (১৮), হৃদয় বিশ্বাস (১৬), জয় মাহমুদ (২২), শান্ত মোল্লা (১৬), সজীব (১৮) ও আলমগীর (১৮)। আটক আটজনের বাড়ি মাগুরার সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে এবং সজীব ও আলমগীরের বাড়ি রাজবাড়ী জেলায়।

শ্রীপুর থানা পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরা শ্রীপুরের চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন ধরে একটি কক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এই চক্রের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি থেকে আসা দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
লাউ বিক্রি হচ্ছে ১ টাকায় ৪টি, দাম না পেয়ে বাগান কাটছেন চাষিরা
লাউ বিক্রি হচ্ছে ১ টাকায় ৪টি, দাম না পেয়ে বাগান কাটছেন চাষিরা
সৌদিতে হুথি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
সৌদিতে হুথি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব, ট্রাম্পকে যা জানালো গুগল
আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব, ট্রাম্পকে যা জানালো গুগল
পূজার ছুটির পর কাজে ফেরার প্রস্তুতি, ক্লান্তি কাটাবেন যেভাবে
পূজার ছুটির পর কাজে ফেরার প্রস্তুতি, ক্লান্তি কাটাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’