আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৬, ১২:১১ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭

আটলান্টিক মহাসাগরের নাম নিজের নামে ‘ট্রাম্প মহাসাগর’ কিংবা ‘আমেরিকা মহাসাগর’ করার প্রস্তাব গুগল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বলেছিলেন বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাবটি গুগল বাস্তবায়ন করতে পারবে কি না, তা জানতে তিনি পিচাইকে ফোন করেছিলেন।

ট্রাম্প বলেন, আমি শুধু দুটি মহাসাগর পছন্দ করি- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনও মহাসাগরের নামে আমি ট্রাম্প কিংবা আমেরিকার সঙ্গে যুক্ত করতে চাই না। তাই আমরা আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলাম।

এ সময় গুগল ম্যাপসের সঙ্গে আগের যোগাযোগের প্রসঙ্গও তোলেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সুন্দর পিচাই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, মহাসাগরের বিষয়টি আলাদা। কারণ, এগুলো অনেক দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে রয়েছে। তাই এ ধরনের নাম পরিবর্তনের অনুরোধ তাকে না জানাতে বলেন পিচাই।

এরপর ট্রাম্প বলেন, তাহলে সম্ভবত আমি প্রস্তাবটি বাদ দেব। আমার কি বাদ দেওয়া উচিত? পরে তিনি বলেন, ‘আমার মনে হয়, আটলান্টিক মহাসাগর নামটিই রাখা যাক।’

এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যবিরোধের সময় অন্টারিও হ্রদের নাম ‘আমেরিকা হ্রদ’ করার উদ্যোগও নিয়েছিলেন তিনি। এ নাম ব্যবহারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে নির্বাহী আদেশও সই করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এবার আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দেয়নি গুগল। এ বিষয়ে মন্তব্য জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এর আগে ট্রাম্পের নাম পরিবর্তনের উদ্যোগে সাড়া দিয়েছিল গুগল। তবে এসব সিদ্ধান্ত নিয়ে জনসমালোচনা তৈরি হয়; মেক্সিকো ও কানাডাও সমালোচনা করেছিল।

গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম যথাক্রমে ‘আমেরিকা উপসাগর’ ও ‘আমেরিকা হ্রদ’ হিসেবে দেখতে পান। তবে সার্চের ফলাফলে নতুন নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে পুরোনো নামও দেখানো হয়। অন্যদিকে, মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা আগের নামগুলোই দেখতে পান।

এর আগে হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন ট্রাম্প। গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, হরমুজ প্রণালির নাম কি ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতো এটিও আগের চেয়ে আরও ‘উত্তপ্ত’ হবে!

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএস/ 
সম্পর্কিত
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
সর্বশেষ খবর
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’
ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে